© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবদুল কাদের মির্জার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

শেয়ার করুন:
আবদুল কাদের মির্জার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
own-reporter-noakhali
০৫:১৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করেন। অথচ তিনি নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। তিনি দলীয় প্রধান তথা সরকার প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এমপিদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণ করে যাচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করছেন। যা দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধীও।

এমন অবস্থায় আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন