© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোনয়ন পাবার বিষয়ে শতভাগ আশাবাদী : আব্দে ওয়াহিদ

শেয়ার করুন:
মনোনয়ন পাবার বিষয়ে শতভাগ আশাবাদী : আব্দে ওয়াহিদ

অ্যাডভোকেট আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি

own-reporter
১২:০১ পিএম | ০১ মার্চ, ২০২১

অ্যাডভোকেট আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি বলেছেন, আসন্ন দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। কারণ আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত থেকে দেবীগঞ্জ পৌরবাসীর সেবা করার চেষ্টা করেছি। বাংলাদেশ টাইমসের সাথে এক সাক্ষাতকারে সোমবার তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি বলেছেন, আসন্ন দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। কারণ আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত থেকে দেবীগঞ্জ পৌরবাসীর সেবা করার চেষ্টা করেছি।

বাংলাদেশ টাইমসের সাথে এক সাক্ষাতকারে সোমবার তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকে সংসদ সদস্য জনাব মোঃ নূরুল ইসলাম সুজন মহোদয় আমার আদর্শ ছিলেন। উনাকে দেখেছি মানুষের সেবা করতে। পঞ্চগড় জেলার সকল মানুষের প্রয়োজনে উনাকে পাশে দাঁড়াতে দেখেছি। উনার ক্লিন ইমেজ আমাকে রাজনীতিতে আসতে উৎসাহিত করেছে।

আওয়ামীলীগের মনোনয়ন পেলে দেবীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, আমি এই দেবীগঞ্জের সন্তান। দেবীগঞ্জের প্রত্যেকটি মানুষ আমার আত্মার আত্মীয়।

মোঃ নূরুল ইসলাম সুজন ও অ্যাডভোকেট আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি

দেবীগঞ্জ পৌরসভার উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে প্রথমেই পৌরসভার সকল বেকারের কর্মসংস্থানের উদ্যোগ নিব। কর্মসংস্থানের ব্যবস্থা হলে পৌরসভার অনেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। একই সঙ্গে পৌরসভায় সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নিব। ইতোমধ্যে অনেক স্থানে সড়ক বাতি স্থাপন করা হয়েছে। তারপরও যেসব জায়গায় এখনো সড়ক বাতি স্থাপন করা হয়নি সেখানে স্থাপন করার উদ্যোগ নিব। আমার এসব উন্নয়নমূলক উদ্যোগে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি মহোদয়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি আরো বলেন, আমাদের এখানে একটি শিশু পার্ক ছিলো। বর্তমানে এটি বন্ধ রয়েছে। এটি খোলার উদ্যোগ নিব। এছাড়া রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি মহোদয়ের নির্দেশনায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতার পরামর্শে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন