© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি কাজ করছে : মির্জা ফখরুল

শেয়ার করুন:
সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি কাজ করছে : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৫:৫৮ পিএম | ০৬ মার্চ, ২০২১

সরকারের পেছনে থেকে ভয়ঙ্কর এক শক্তি দেশের প্রতিবাদী কন্ঠগুলোকে নির্যাতন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করায় কত মানুষকে যে এই ভয়ঙ্কর একটি শক্তি ধরে নিয়ে গেছে, অমানবিক নির্যাতন করেছে, তার কোন হিসাব নেই।

শনিবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথাও ছিল না। কিন্তু আরেকজন হায়ার করে আনা কর্মকর্তা চার্জশিটে তারেক রহমানের নাম দিয়েছেন।

বিএনপিকে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে লড়াই করতে হচ্ছে দাবি করে তিনি বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই শুধু বিএনপিকে লড়াই করতে হচ্ছে না। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবিলা করতে হচ্ছে। এই লড়াইয়ে অংশ নেয়া শতাধিক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। তারপরও লড়াই চলবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন