যারা মামলা–মোকদ্দমায় ভয় পান, তারা দায়িত্ব ছেড়ে দেন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা মামলা–মোকদ্দমায় ভয় পান, তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। আর যারা ভয় পাবেন না, তারা দায়িত্ব পালন করবেন।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনশন কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এখন বিএনপি নয়, দেশের মানুষের সঙ্গে দুঃশাসন চলছে। এটা থেকে রক্ষা পেতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে।

এদিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

এর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা ১১টার পর শুরু হওয়া প্রতীকী অনশন সোয়া দুইটায় শেষ হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, যারা মামলা–মোকদ্দমা উপেক্ষা করে রাজপথে থেকে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করবেন, তাদের দায়িত্ব দিন।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026