তৃণমূল শক্তিশালী হলে নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে : রাঙ্গা
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাপার তৃণমূলকে সুসংগঠিত করে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।

শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।
মহানগর উত্তর সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলনের মাধ্যমে ২২টি থানা কমিটি গঠন করেছে। অসমাপ্ত থানা কমিটিগুলো গঠনে সম্মেলনের প্রস্তুতি চলছে- বলেছেন ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এস ফয়সল চিশতী।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন, শামসুল হক শামছু, সুলতান আহমেদ সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, মোস্তাফিজুর রহমান নাঈম, কাজী আবুল খায়ের, আনিস উর রহমান খোকন, আব্দুস সাত্তার প্রমুখ।
টাইমস/এসআই