© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
own-reporter-mymensingh
০৯:৩৫ এএম | ১৪ মে, ২০১৯

ময়মনসিংহে রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫) নামে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৩টার দিকে শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫) নামে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৩টার দিকে শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

রেজাউল করিম রাসেল শহরতলীর শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে। ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

রাসেলের বড়বোন জেসমিন আক্তার জানান, রাত ৩টায় রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। ঘটনার পর পরই হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ মাঠে নেমেছে। তবে যারা এ হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন