© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল

শেয়ার করুন:
রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল
central-desk
০৯:৩৯ এএম | ১৭ মে, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। শুক্রবার সকাল ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ ঝটিকা মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নাইটেংগেল-কাকরাইল মোড়ের দিকে কিছুদূর অগ্রসর হয়ে আবার নয়াপল্টনের দিকে ফিরে আসে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি।

শুক্রবার সকাল ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ ঝটিকা মিছিলটি শুরু হয়।

এরপর মিছিলটি নাইটেংগেল-কাকরাইল মোড়ের দিকে কিছুদূর অগ্রসর হয়ে আবার নয়াপল্টনের দিকে ফিরে আসে।

মিছিল থেকে ‘আমার নেতা তোমার নেতা শহীদ জিয়া শহীদ জিয়া, খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে দিতে হবে, স্বৈরাচারের পতন হবেই এবার নিশ্চয়’- এসব শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন