© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

শেয়ার করুন:
ঘরে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
country-desk
১১:৩০ এএম | ২০ মে, ২০১৯

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ঘরে ঢুকে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার আগাপাড়ায় এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ঘরে ঢুকে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার আগাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। তার বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়ায়। তিনি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় জানায়, রোববার রাত ১১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়ায় ক্য হ্লা চিং মারমার বাড়িটি একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘেরাও করে।এসময় কয়েকজন সন্ত্রাসী ঘরে ঢুকে ক্য হ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নিহত যুবলীগ নেতার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন