© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ রিজভী

শেয়ার করুন:
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ রিজভী
own-reporter
০৮:২৪ পিএম | ১০ জুন, ২০১৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভী সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রোববার রাত থেকেই অসুস্থ রিজভী। তিনি জানান, হঠাৎ করে কয়েকবার বমি করেন রিজভী। রাতেই চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন রিজভী। এখন তার স্যালাইন চলছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন