© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা নোমানের দুর্নীতির মামলার রায় ৩০ জুন

শেয়ার করুন:
বিএনপি নেতা নোমানের দুর্নীতির মামলার রায় ৩০ জুন
own-reporter
০৩:২২ পিএম | ১২ জুন, ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় রায় ঘোষণার সময় আবার পিছিয়ে গেছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় রায় ঘোষণার সময় আবার পিছিয়ে গেছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন আগামী ৩০ জুন রায়ের নতুন তারিখ রাখেন। সাবেক মৎস্য ও পশু সম্পদমন্ত্রী নোমান ‘অসুস্থতার’ কারণে সময়ের আবেদন করায় আদালত নতুন এই তারিখ দেয়।

আদালতের পেশকার রফিুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল মামলাটিতে রায় ঘোষণার দিন ছিল। কিন্তু ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় ১২ জুন তারিখ নির্ধারণ করেছিলেন একই বিচারক।

টাইমস/এসআই

মন্তব্য করুন