© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমরা মরব, কিন্তু সরব না’

শেয়ার করুন:
‘আমরা মরব, কিন্তু সরব না’
central-desk
০৯:৩৭ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৮

আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে লড়াই করতে চান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা মরব, কিন্তু সরব না। আমরা ৩০ তারিখে ব্যালটের লড়াই করতে চাই। এই স্বৈরাচারকে সরিয়ে দিতে চাই।

আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে লড়াই করতে চান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা মরব, কিন্তু সরব না। আমরা ৩০ তারিখে ব্যালটের লড়াই করতে চাই। এই স্বৈরাচারকে সরিয়ে দিতে চাই।

শুক্রবার বিকালে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় থানায় মামলা করতে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আমাদের নেতারা বলেছেন, থানার সামনে ওরা পাহারা দিয়ে রেখেছে। আপনাকে মেরে ফেলতে পারে।

তিনি বলেন, এই যদি হয় লেভেল প্লেয়িং ফিল্ড, তাহলে কিসের নির্বাচন? শুক্রবার সকালে তারা আমাদের ওপর বর্বর হামলা করে। ইটপাটকেল, হকিস্টিক দিয়ে হামলা করে। এটি পরিকল্পিত হামলা। তারা চায় আমরা যেন নির্বাচন করতে না পারি। আমরা জনগণকে এখন প্রতিরোধের নির্দেশ দিচ্ছি না। আমরা ৩০ তারিখে ব্যালটের লড়াই করতে চাই। নির্বাচন থাকব। মরব, সরব না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আবদুল আউয়াল মিন্টু, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ প্রমুখ।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন