আ. লীগ দেশ গড়ে, অন্যরা লুটপাট করে: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার হাতে সেই যাদুর কাঠি আছে, যা দিয়ে তিনি দেশে খাদ্য উদ্বৃত্ত করেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। আর সেই যাদুর কাঠিটা আর কিছুই না- নিখাদ দেশপ্রেম এবং এ দেশের মানুষের জন্য ভালোবাসা। এটাই হলো তার যাদুর কাঠি।

শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করেছি ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে। ২০০০ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই। মাঝে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, দেশে আবার খাদ্য ঘাটতি হয়েছে ২৬ লাখ টন। আল্লাহর রহমতে এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত।’

আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ গড়তে, আর অন্যরা ক্ষমতায় আসে লুটপাট করতে- এমন মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে সাজানো। তাইতো তিনি এখন বিশ্বের রাষ্ট্রনায়কদের তালিকায় অন্যতম সেরা স্থানে আছেন।’

মতিয়া চৌধুরী উপজেলার মোট ১৮০টি প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মাঝে টিআর প্রকল্পের ৩৭ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে ৯৫৬ জোড়া লোহার বেঞ্চ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026