রংপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন রিটা

রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এই আসনে নিজ দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না দলটি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি রিটা রহমান। রিটা বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন।

রোববার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। তবে আজ রিটার মনোনয়নের বিষয়টি গণমাধ্যমকে জানালেন রিজভী আহমেদ।

জিয়ার মন্ত্রিসভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমানকে একাদশ নির্বাচনেও এই আসনে প্রার্থী করেছিল বিএনপি।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে আওয়ামী লীগ এখানে প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় কোন্দলে আটকে আছে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা।

এই উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে রিটা রহমান ছাড়াও দলীয় মনোনয়নপত্র নিয়েছিলেন সদ্য প্রয়াত মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, রংপুর মহানগর সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা সাধারণ সম্পাদক রইসউদ্দিন।

শনিবার গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন বোর্ড প্রার্থী হতে ইচ্ছুক পাঁচজনের সাক্ষাৎকার নেয়।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু মনোনয়ন বোর্ডে ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026