© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনা বিএনপির ১১০ মামলা প্রত্যাহারে দাবি

শেয়ার করুন:
খুলনা বিএনপির ১১০ মামলা প্রত্যাহারে দাবি
own-reporter-khulna
০৬:১৮ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ বছরে দায়েরকৃত ১১০টি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নেতৃত্বে একটি দল।

খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ বছরে দায়েরকৃত ১১০টি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নেতৃত্বে একটি দল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অতিসম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা মহানগরীর আট থানায় বিগত মেয়র ও জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও পরে ২০টি গায়েবিসহ ২৪টি নির্বাচনকালীন মোট ৪৪টি মিথ্যা মামলায় চার্জশিট প্রদান করেছে।

স্মারকলিপিতে নেতারা গায়েবি ও মিথ্যা মামলার চার্জশিটসহ খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ বছরে দায়র হওয়া ১১০টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ছাড়াও উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহ্জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন