© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার থেকে কার্ড পাবে ছাত্রদলের কাউন্সিলরা

শেয়ার করুন:
বৃহস্পতিবার থেকে কার্ড পাবে ছাত্রদলের কাউন্সিলরা
own-reporter
০৮:১২ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের জন্য বৃহস্পতিবার থেকে কার্ড পাবেন কাউন্সিলরা। ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার নয়াপল্টনস্থ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয় থেকে ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ -এর কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের জন্য বৃহস্পতিবার থেকে কার্ড পাবেন কাউন্সিলরা।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার নয়াপল্টনস্থ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয় থেকে ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ -এর কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তিনি বলেন, এছাড়াও ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। এ দিন বিকাল ৫টায় গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭ ইউনিটের ৫৮০ কাউন্সিলর।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন