সংসদে ৭০ ভাগ এমপি কোটিপতি : এমপি বাদল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খাঁন বাদল এমপি বলেছেন, সংসদে ৭০ ভাগ কোটিপতি এমপি আছে। অথচ ৩০ বছর আগে তারা বাসে চলাচল করেছেন। আমি সরকারকে বলেছি, আমাদের ফুটপাত দখলদারমুক্ত করুন। যাতে মানুষ হেঁটে চলাচল করতে পারে। এতে গণপরিবহণের ওপর চাপ কমবে। হাসপাতালে ডায়াবেটিস রোগী কমে যাবে। কিন্তু ফুটপাত ঠিক করা হচ্ছে না।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যাত্রী অধিকার দিবস ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমপি বাদল বলেন, যারা আইন তৈরি করেন তারাই আইন লঙ্ঘন করেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও আইন লঙ্ঘন করেন। নতুন আইন হলে পুলিশ খুশি হয়। কারণ ওই আইনে ২জন অপরাধী আটক হয়। আর নিরপরাধী আটক হয় ৯৮ জন। আর ৯৮ জন নিরপরাধীকে ছেড়ে দেয়ার বিনিময়ে টাকা আদায় করে পুলিশ।

তিনি বলেন, আমরা সরকারি দলে আছি। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের পারমিশন দিয়েছেন যাতে আমরা বিরোধী দলের মতো কথা বলি। তারপরও অনেক সত্য কথা বলতে পারি না। আজও অনেক সত্য বলতে পারব না। তবে ইতিপূর্বে সংসদে যেসব কথা বলেছি সেসব কথাই বলব। তাহলে সরকার আমাকে ধরতে পারবে না।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টির চেয়ারপারসন সুলতানা কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সাংবাদিক আবু সাঈদ খাঁন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026