© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা হলেন ভিপি নুর

শেয়ার করুন:
বাবা হলেন ভিপি নুর
district-correspondent
০৬:৫৪ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর কন্যা সন্তানের বাবা হয়েছেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৬ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তার লুনাকে পারিবারিকভাবে বিয়ে করেন নুর।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর কন্যা সন্তানের বাবা হয়েছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৬ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তার লুনাকে পারিবারিকভাবে বিয়ে করেন নুর।

মরিয়ম আক্তার লুনা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

ডাকসু ভিপি নির্বাচিত হওয়ার সময় নুরের স্ত্রী লুনা অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২১ মার্চ রাজধানীর ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লুনা।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন