ক্রিকেটারদের আন্দোলনে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটারদের আকস্মিক ধর্মঘট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীকে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ডাকা ধর্মঘট সম্পর্কে বিস্তারিত বলেন তিনি।

ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে সবকিছু শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করেছেন উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘আলোচনার জন্য খেলোয়াড়দের বিসিবিতে ডাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা সেই অনুযায়ী কাজ করব। আমরা ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নিতে প্রস্তুত। আমি নিশ্চিত টাকার জন্য ক্রিকেটাররা এমনটা করছেন না। নেপথ্য অন্য যড়যন্ত্র আছে।’

বুধবার দুপুরে পাপনের নেতৃত্বে বিসিবির একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবির কয়েকজন বোর্ড পরিচালক।

জানা গেছে, ইতোমধ্যে আন্দোলনরত ক্রিকেটার ও বিসিবির বরফ গলেছে। উভয় পক্ষই আলোচনায় বসতে সম্মত হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য এরইমধ্যে তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বিকাল৫টার দিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। এখানেই চলমান ক্রিকেট সংকটের সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

গত সোমবার ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটের ঘোষণা দেয়া সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহমানসহ অন্যান্য ক্রিকেটাররা।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026