রোনাল্ডোর প্রেমিকার হাত খরচ ৮৭ লাখ টাকা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের হাত খরচ মেটানোর জন্য প্রতি মাসে ৮৭ লাখ টাকা ব্যয় করেন। খবরটি পড়ে আশ্চর্য হবেন না জানি। কিন্তু একটু ভেবেই দেখুন না, বিয়ে না করেই প্রেমিকার জন্য এরকম কাড়ি কাড়ি টাকা কয়জনে বিলোতে জানে?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের হাত খরচ মেটানোর জন্য প্রতি মাসে ৮৭ লাখ টাকা ব্যয় করেন। খবরটি পড়ে আশ্চর্য হবেন না জানি। কিন্তু একটু ভেবেই দেখুন না, বিয়ে না করেই প্রেমিকার জন্য এরকম কাড়ি কাড়ি টাকা কয়জনে বিলাতে জানে?
পর্তুগিজ ফুটবল যুবরাজ রোনাল্ডোর সঙ্গে প্রায় ৫ বছর ধরে একই ছাদের নিচে বসবাস করছেন জর্জিনা। এরই মধ্যে অ্যালানা মার্টিনা নামে জর্জিনা-রোনাল্ডো জুটির প্রথম সন্তান দেখেছে পৃথিবীর আলো।
সম্প্রতি ইতালিয়ান প্রকাশনী কোররে দেল স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ডো এখন চার সন্তানের জনক। এই চার সন্তানের দেখাশুনায় বেশ পটু জর্জিনা। মায়ের আদর ভালোবাসা দিয়ে চার সন্তানকে আগলে রেখেছেন এই সুন্দরী। আর এ নিয়ে জর্জিনার ওপর একটু বেশিই মোহাচ্ছন্ন রোনাল্ডো। তাই তো তিনি সন্তানদের দেখাশুনা ও জর্জিনার হাত খরচের জন্য মাসে ৮০ হাজার পাউন্ড ব্যয় করছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৭ লাখ টাকা।
রোনাল্ডো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে মাঠ কাঁপিয়ে বছরে ২৮ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক নিচ্ছেন। কাজেই বিলাসিতা তো একটু করাই যায়।
ইতালিয়ান ওই প্রকাশনায় আরও বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করতে গিয়ে জর্জিনাকে ৯৩ হাজার পাউন্ড মূল্যের মার্সিডিজ জি ওয়াগন গাড়ি উপহার দিয়েছেন সিআর সেভেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি টাকার বেশি।
টাইমস/এসএন/এইচইউ