জিততে রাজশাহীর দরকার ১২৯

এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা। সিলেটে প্রথম ম্যাচেও সংগ্রহটা ভাল হলো না তাদের। রাজশাহী কিংসকে ১২৯ রানের টার্গেট দিতে সক্ষম হলেন মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি খুলনা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় পেতে মেহেদি হাসান মিরাজের দলকে করতে হবে ১২৯ রান।

নিজেদের ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনা। টপঅর্ডার ব্যাটসম্যানদের প্রায় সবাই-ই ভালো শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি কেউই। জহুরুল ১৩, জুনায়েদ সিদ্দিকী ১৪ এবং ডেভিড মালান করেন ১৫ রান।

দলের বিপর্যয়ের মুখে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। রানখরায় ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১১ রানের ইনিংস। কার্লোস ব্রাথওয়েটও ফিরে যান মাত্র ৮ রানেই।

সপ্তম উইকেট জুটিতে ৩২ রান যোগ করে দলীয় সংগ্রহটাকে ভদ্রস্থ করেন আরিফুল হক এবং ডেভিড উইজ। আরিফুলের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৬ রান, উইজ আউট হন ১৩ রান করে। আরিফুলের ২৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অতিরিক্ত খাত থেকে। খুলনার ইনিংস থামে ৯ উইকেটে ১২৮ রানে।

রাজশাহীর পক্ষে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদি মিরাজ, বাঁহাতি স্পিনার আরাফাত সানি এবং লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি উইকেট।

আরও পড়ুন...

টস জিতে ব্যাটিংয়ে খুলনা 

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026