© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী আমিরের

শেয়ার করুন:
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী আমিরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ এএম | ০৫ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালকে সামনে রেখে আবারও সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি মনে করেন, সেমিফাইনালে ইংল্যান্ডই ফেভারিট।

এর আগে সুপার এইট পর্বে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হার হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যদিও সেটি ভুল প্রমাণিত হয়। তবে এবারও নিজের বিশ্লেষণে আমির বলছেন, দল হিসেবে ভারত এখনো ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি।

আজ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ভেন্যুকে সাধারণত ব্যাটসম্যানদের স্বর্গ বলা হয়। আমিরের মতে, ম্যাচটি হবে হাই-স্কোরের এবং যে দল পরে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে।

একটি টিভি শোতে তিনি বলেন, ‘মুম্বাইয়ের উইকেট খুব ভালো।
যদি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়।’



ভারতের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। তার মতে, কয়েকজন ব্যাটসম্যান ছাড়া অন্যরা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না।

তিনি বলেন, ‘ভারতের হয়ে এক বা দুজন ব্যাটারই পারফর্ম করছে। অনেক সময় সেই একজনই দলকে এগিয়ে নিচ্ছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিট ভালো ফর্মে নেই।’

তিনি আরো বলেন, ‘ঈশান কিশান আমাদের বিপক্ষেই শুধু ভালো খেলেছে। অভিষেক ফর্মে নেই।
তিলক ভার্মা তেমন প্রভাব ফেলতে পারেনি। সূর্যকুমার যাদব সুপার এইটে এসে কিছুই করতে পারেনি। সঞ্জু স্যামসন কিছুটা করেছে, আর জাসপ্রিত বুমরাহ ভালো করছে।’

সবশেষে আমিরের মন্তব্য, ‘এই দল পুরোপুরি আধিপত্য দেখাবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। আমার মতে, এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট।’

টিজে/এসএন 

মন্তব্য করুন