© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএল নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ

শেয়ার করুন:
বিপিএল নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ
central-desk
০৭:৩২ পিএম | ২১ জানুয়ারি, ২০১৯

টি-টোয়েন্টি খেলা জুয়াড়ি তৈরির কারখানা মন্তব্য করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও নিষিদ্ধের দাবি তুলেছে আওয়ামী ওলামা লীগ।

টি-টোয়েন্টি খেলা জুয়াড়ি তৈরির কারখানা মন্তব্য করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও নিষিদ্ধের দাবি তুলেছে আওয়ামী ওলামা লীগ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়।

মানববন্ধনে ওলামা লীগসহ সমমনা ১৩টি দল অংশ নেয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগ জানায়, বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে।

দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধের দাবিও করেছেন তারা।

এবার বিপিএলের ষষ্ঠ আসরে ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্য কয়েকজন ভারতীয় নাগরিকও আছেন।

মানববন্ধন কর্মসূচিতে ওলামা লীগের সভাপতি পীরজাদা মাওলানা আখতার হুসাইন বুখারী, সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, মাওলানা শওকত আলী শেখ ছিলিমপুরী, লায়ন মাওলানা আবু বকর সিদ্দীক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন