© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেলেন কিংবদন্তী ফুটবলার বাদল রায়

শেয়ার করুন:
মারা গেলেন কিংবদন্তী ফুটবলার বাদল রায়

ফাইল ছবি

sports-desk
০৭:১৭ পিএম | ২২ নভেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় (৭৫) মারা গেছেন। রোববার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এ তারকা ফুটবলারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় (৭৫) মারা গেছেন। রোববার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এ তারকা ফুটবলারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত বাদল রায় বেশ কয়েক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

৮০’র দশকে মোহামেডানের হয়ে মাঠ দাপিয়েছেন বাদল রায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও ছিল তাঁর অসামান্য অবদান। ছিলেন সফল সংগঠক।

জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন