© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিসিবির সিদ্ধান্তকে ‘ইতিহাসের সবচেয়ে হতাশাজনক’ বললেন আফ্রিদি

শেয়ার করুন:
পিসিবির সিদ্ধান্তকে ‘ইতিহাসের সবচেয়ে হতাশাজনক’ বললেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ এএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের মাঝপথে দল ও কোচিং স্টাফে নজিরবিহীন বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তারকা শোয়েব মালিকও।

ইংল্যান্ডের কাছে টানা হারের পর হঠাৎ করেই দলের ৭ জন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। একই সঙ্গে কোচিং স্টাফেও রদবদল এনে সরফরাজ আহমেদ ও উমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।



সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি এই সিদ্ধান্তকে নির্বাচক কমিটির ইতিহাসে সবচেয়ে হতাশাজনক ও বিস্ময়কর হিসেবে আখ্যা দেন। তিনি প্রশ্ন তোলেন, মাত্র ৫টি টেস্টের অভিজ্ঞতার পর কীভাবে কোচ বদলে ফেলা হয় এবং কী কৌশলে লাল বলের টেস্ট সিরিজে টি-টোয়েন্টি সংস্করণের খেলোয়াড়দের আনা হচ্ছে।

সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকও পিসিবির আচরণের সমালোচনা করেছেন। তিনি জানান, অভিজ্ঞ খেলোয়াড়দের এভাবে মাঝপথে দেশে ফেরত পাঠানো তাদের জন্য অপমানজনক এবং এটি দলের তরুণদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করবে।

বাদ পড়া খেলোয়াড়দের শূন্যস্থান পূরণে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে এবং সাদা বলের কোচ মাইক হেসনকে সাময়িকভাবে দল পরিচর্যার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন