© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কাঁদলেন তাসকিন

শেয়ার করুন:
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কাঁদলেন তাসকিন
own-reporter
০৬:০১ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ হিসেবে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন আবু জাহেদ রাহি। শুরু থেকেই নির্বাচকরা তাসকিনের ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলে থাকা হলো না তাসকিনের। মঙ্গলবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের একটিতেও জায়গা না পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই ভেঙে পড়লেন কান্নায়।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ হিসেবে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন আবু জাহেদ রাহি।
শুরু থেকেই নির্বাচকরা তাসকিনের ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলে থাকা হলো না তাসকিনের।

মঙ্গলবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের একটিতেও জায়গা না পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই ভেঙে পড়লেন কান্নায়।

তার কান্না করাটা অবশ্য স্বাভাবিক। বিপিএলে পাওয়া চোটের কারণে বেশ কদিন ছিলেন মাঠের বাইরে। এর আগের বছরটাও চোটে-চোটে কেটেছে।

এবারের চোট থেকে সেরে ওঠবার জন্য তাসকিনের চেষ্টার কোনো কমতি ছিল না। তড়িঘড়ি করে খেলা শুরু করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগও। জানান দিয়েছিলেন শতভাগ ফিটনেসেরও। এত কিছুর পরেও দলে না থাকায় ভেঙে পড়েন তাসকিন।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার বলেন, সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। ডিপিএলের সুপার লিগটা আরও ভালো খেলার চেষ্টা করব।

কান্না করার কারণে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে কষ্ট হচ্ছিল তাসকিনের। তারপরও ম্যাচ ফিটনেস সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই যেটা ভালো মনে করেছে ওটাই করেছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করব ভালো করার।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন