© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের দাড়ি আসল না নকল? ফেসবুকে সমালোচনার ঝড়

শেয়ার করুন:
সাকিবের দাড়ি আসল না নকল? ফেসবুকে সমালোচনার ঝড়
sports-desk
০৭:১২ পিএম | ২৬ এপ্রিল, ২০১৯

শুক্রবার দুপুরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি গাড়িতে বসে আছেন আর তার মুখভর্তি লম্বা দাড়ি। তবে ক্লোজ শট সেলফি পোস্ট করে বির্তকের বেড়াজালে আটকে গেছেন সাকিব।

শুক্রবার দুপুরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি গাড়িতে বসে আছেন আর তার মুখভর্তি লম্বা দাড়ি।

তবে ক্লোজ শট সেলফি পোস্ট করে বিতর্কের বেড়াজালে আটকে গেছেন সাকিব।

ছবিটির জন্য ভক্তরা অনেকেই তার সমালোচনা করলেও প্রশংসাও করেছেন অনেকেই।

সেলফিটির ক্যাপশনে সাকিব লিখেছেন, জুমা মুবারক। এটি পোস্টের পরপরই ভাইরাল হয়ে পড়ে।

এ ধরনের ছবি পোস্ট করার জন্য বেশিরভাগ ভক্তই নেতিবাচক মন্তব্য করেছেন।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, সাকিবের এই দাড়ি কি আসল? নাকি এডিট করা ফটো। এডিট হয়ে থাকলে দাড়ি নিয়ে কেন এমনটা করতে গেলেন তিনি সে বিষয়ে প্রশ্ন করেছেন অনেকে।

তবে সাকিবের ওই সেলফিতে অনেকেই খুশি হয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আপনাকে ভালো এবং সুন্দর দেখাচ্ছে।’

ইব্রাহিম খলিল দিপু নামের এক আইডি থেকে কমেন্ট করা হয়েছে- ‘সাকিব ভাই, খুশি হলাম আপনার এমন পরিবর্তন দেখে। কিন্তু ভাবীকেও কি আপনার মত ইসলামি নিয়ম কানুনের ভেতর নিয়ে আসা যায় না?’

ইজাজুর রহমান ইমন লিখেছেন, মাশাআল্লাহ,অনেক সুন্দর লাগছে আপনাকে ভাই। আল্লাহ কবুল করুন।

আসিফুল অভি নামের আইডি লিখেছেন, ‘হুজুগে খুশি হওয়ার আগে ছবিটা জুম করে দেখেন! এইটা লাগানো দাড়ি! বিঃদ্রঃ দাড়ির আঠাযুক্ত স্টিকার দেখা যাচ্ছে! আবু সাঈদ তুহিন বলছেন, মাশাআল্লাহ লেখার আগে ফটোটা জুম করে দেখুন...সাকিব এটা না করলেও পারতো।’

ফয়সাল আহমেদ লিখেছেন, ‘ফেক দাড়ি। মনে হচ্ছে স্টিকার দিয়ে লাগানো? ’

মহিউদ্দিন হাওলাদার বলছেন, ‘দাড়ি নিয়ে তামাশা করার কারণ কি? এটা নবীর সুন্নত, তামাশা করবেন না।’

মেহেদি ইএনএফ'র মন্তব্য, ‘ভাই ফেক দাড়ি লাগিয়ে ছবি দেয়ার কি দরকার ছিল???? শুধু শুধু নিজের মানসম্মানটুকু ডুবাইলেন।’

আবদুর রহমান রায়হান স্মিথ বলছেন, ‘সাকিব ভাই, নিজেকে নিজে ট্রল করার সুযোগ করে দিচ্ছেন কেন?’

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন