© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের পিছু ছাড়ছে না ইনজুরি

শেয়ার করুন:
নেইমারের পিছু ছাড়ছে না ইনজুরি
sports-desk
০৬:৩৩ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

চলতি বছরের শুরুতে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ক্যামেরুনের বিপক্ষে আরেক দফায় ইনজুরিতে পড়েন। সবশেষ বোর্দোর বিপক্ষে কুঁচকির চোটে পড়েছেন ব্রাজিলীয় এই সুপারস্টার।

চলতি বছরের শুরুতে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ক্যামেরুনের বিপক্ষে আরেক দফায় ইনজুরিতে পড়েন। সবশেষ বোর্দোর বিপক্ষে কুঁচকির চোটে পড়েছেন ব্রাজিলীয় এই সুপারস্টার।

নেইমারের চোটের ফ্রেঞ্চ লিগে যাত্রা থেমেছে পিএসজির। বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এর আগে টানা ১৩টি ম্যাচ জিতেছিল তারা।

আসছে বুধবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। তবে এর আগে নেইমারের ইনজুরি নিয়ে কোনো ধারণা করতে পারছেন না অধিনায়ক থিয়াগো সিলভার।

কোচ টুখেল বলেন, ক্যামেরুনের বিপক্ষে যে চোট পেয়েছিল নেইমার, এটিও সেরকম। আশা করছি, স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। লিগ ওয়ানের ৩২ ম্যাচে করেছেন ৩০ গোল। তাই তার চাহিদাটা পিএসজির কাছে অনেক বেশি।

টাইমস/ পিআর

মন্তব্য করুন