ইনজুরিতে রশিদ খান, ফাইনালে খেলা নিয়ে শঙ্কা

ফাইনাল ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদের আনাগোনা আফগান শিবিরে। সেই দু:সংবাদ আর কিছু নয়। দলের অধিনায়ক রশিদ খানকে নিয়ে। শোনা যাচ্ছে ইনজুরিতে পড়েছেন দলের এই সেরা খেলোয়াড়।

শনিবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে পা খুড়িয়েই ১৪ ও ১৬তম ওভারে বোলিং করতে দেখা গেছে রশিদ খানকে।  ঠিকভাবে দৌড়ে এসে বল করতে পারেননি তিনি। শুধু কাঁধ-কব্জির জোরে বল করছিলেন। যে কারণে এ দুই ওভারে তাকে শুধু গুগুলি-লেগস্পিন ডেলিভারী দিতে দেখা যায়। যে কারণে তার বলের যাদুও পুরোপুরি দেখতে পায়নি দর্শক।

বাংলাদেশের ইনিংসের ৭.৫ ওভারে দলীয় ৩৯/২ রানের সময় মোহাম্মদ নবীর বলে কাট করে রানের জন্য দৌড় শুরু করেন মুশফিকুর রহিম। মিডউইকেটে ফিল্ডিং করা রশিদ খান বলের পেছনে পেছনে দৌড় দেন। কিছু দূর এগোনোর পর বাঁ পায়ের মাংস পেশিতে টান লাগে তার।

হাঁটতে না পেরে মাঠেই লুটিয়ে পড়েন আফগান এ অধিনায়ক। এরপর মিনিট কয়েক মাঠে কাটালেও শেষ অবধি ফিজিওর সহযোগিতায় তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। সেখানে কিছু সময় কাটিয়ে ১২তম ওভার শুরুর আগেই ফের মাঠে নামেন তিনি।

তবে এই মাঠে ফেরা চাঙ্গা করতে পারেনি মোহাম্মদ নাবীদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। এতেই তার মঙ্গলবার মিরপুরে টি-২০ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে রশিদের চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাজিম জার আব্দুল রহিম জাই।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাজিম জার আব্দুল রহিম জাই বলেন, ইনজুরির পরও রশিদ মাঠে নেমে ভালো বল করেছে।ফাইনাল হতে আরও দুদিন বাকি। দেখি কী হয়।আমরা আশা করছি এর মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, রশিদ আমাদের দলের মূল খেলোয়াড়, আমাদের অধিনায়ক।আমরা তাকে আগামীকাল এবং তার পরের দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখব।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026