© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লাবগুলো চলবে কি করে: প্রশ্ন পাপনের

শেয়ার করুন:
ক্লাবগুলো চলবে কি করে: প্রশ্ন পাপনের
own-reporter
০৮:১০ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানোর পর এটা সুস্পষ্ট যে, ক্লাবের অভ্যন্তরে খেলার কোনো সামগ্রী নেই। নেই কোনো খেলোয়াড়। গড়ে উঠেছে ক্যাসিনো। আছেন জুয়াড়ী।

এই পরিস্থিতি থেকে উত্তরণে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই ক্লাবগুলো কিভাবে চালানো হবে, আমার পক্ষে এই মন্তব্য করা কঠিন। তাও মনে হয়, সময় এসেছে সবাই মিলে চিন্তা করার, এই ক্লাবগুলো পরিচালিত হবে কিভাবে।’

ক্লাব চালানো অনেক কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা হচ্ছে বাস্তবতা। আপনি যদি একটা ক্লাব চালাতে যান, ফুটবলে বছরে ৬/৭ কোটি টাকা লাগে বলে আমি শুনেছি। ক্রিকেটে ৪/৫ কোটি টাকা লাগে। এটা কিন্তু অনেক টাকা। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আগে খেলোয়াড়রা খেলতো বিনা পয়সায় বলতে গেলে। আপনি আকরাম খানদের সময়ের কথা চিন্তা করেন, আর এখনকার সময়ের কথা চিন্তা করেন। পর্যাপ্ত খেলোয়াড় যদি না থাকে ওদের নিয়ে টানাটানি হবেই। এবং ওদের রেট বাড়তেই থাকবে। বিদেশি খেলোয়াড়ের আধিক্য বাড়ছে, খরচ বাড়ছে।’

আগে ক্লাবগুলো ছিল মহল্লা কেন্দ্রীক। দল পরিচালনার টাকা উঠে আসতো পাড়া-মহল্লা থেকেই। এখন সেটা সম্ভব হচ্ছে না উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘এখন ফান্ড আসবে কোথা থেকে? আগে যেমন স্পন্সর ছিল, পাড়ায় মুরুব্বিদের কাছে গেলে টাকা পাওয়া যেত, উনারাই চালাতেন। যা দিতেন তা দিয়ে আমরা ক্লাব চালাতে পারতাম। আমি বলছি বহু আগের কথা। তখন টাকাটা খেলায় মূল ব্যাপার ছিল না। কিন্তু এখন টাকা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর বেশ কিছু ক্লাব অনেক টাকা খরচ করে দল বানাতে পারে, সে জন্য প্রতিযোগিতায় এখন টিকে থাকা তো অনেক কঠিন। অনেক কঠিন।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন