© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য-অর্থনীতি থেকে আরও

টেকসই উন্নয়নে আমরা ভালো করব: ভূমিমন্ত্রী
বাণিজ্য

টেকসই উন্নয়নে আমরা ভালো করব: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আমরা খুব ভালো করব। বৃহস্পতিবার বেলফাস্টে উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের লং গ্যালারিতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাইফুজ্জামান চৌধুরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র অনেকগুলো লক্ষ্য অর্জনের সাথে সাথে অতি দরিদ্র অবস্থা থেকে অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কয়েক দশক ধরে কাজ করছে।

যত প্রয়োজন তত টাকা দেবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাণিজ্য

যত প্রয়োজন তত টাকা দেবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক বাংলাদেশকে ‘ব্যাঙ্ক চেক’ দিয়ে প্রয়োজন মতো টাকার অঙ্ক লিখে নিতে বলেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় সব ধরনের কারিগরি সহায়তাসহ সড়ক উন্নয়নে যত টাকার প্রয়োজন তত টাকা দেবে। সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর জন্য বিশ্বব্যাংকের পরামর্শও আমরা নেব।