রাজশাহীতে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে। এখন সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে তাদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে।
রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের বিডার রাজশাহী বিভাগের পরিচালক একেএম বেনজামিন রিয়াজী। সঞ্চালনায় বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষক জামিলা আফসারী আলম।
টাইমস/এইচইউ