© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ বাংলাদেশ : অর্থমন্ত্রী

শেয়ার করুন:
জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ বাংলাদেশ : অর্থমন্ত্রী
own-reporter
০৭:৫০ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০১৯

গত ১০ বছরে (২০০৯-১৯) জিডিপিতে চলতি বাজারমূল্যে (কারেন্ট প্রাইস মেথড) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানান বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১০ বছরে (২০০৯-১৯) জিডিপিতে চলতি বাজারমূল্যে (কারেন্ট প্রাইস মেথড) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানান বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট ২০১৯ এ ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সেই প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ ১৮৮, চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল শতকরা ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরও জোরালো দৃষ্টান্ত স্থাপন করবে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন