রাজনীতি
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জানাজা শেষে (এরশাদের) লাশ ঢাকায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হলে রংপুরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে। সোমবার রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক শোকসভায় মোস্তাফিজার রহমান মোস্তফা এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এ রাষ্ট্রপতির জানাজা অনুষ্ঠিত হয়।