রাজনীতি
প্রথম দফায় দেশের চার বিভাগের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রার্থী তালিকা প্রকাশ করেন।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।