রাজনীতি
খালেদা জিয়ার কিংবা কোনো বন্দিকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী।
বিএনপি-জামায়াত দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা কৌশলগত কোনো বিষয় না, আদর্শগতভাবে জামায়াতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামায়াতকে ছাড়বে এমনটি আমার হিসেবে আসে না। কারণ দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে।