© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আজ সাক্ষ্য দেবেন ৪ জন

শেয়ার করুন:
চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আজ সাক্ষ্য দেবেন ৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ এএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ সাক্ষ্য দেবেন ৪ জন।

সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন।

এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। তাদের পক্ষে নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী।

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায়ও সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল ২- এ। আজ এনটিভির সিনিয়র করপসডেন্টকে জেরাসহ আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ হতে পারে।

এর আগে গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষ্য দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের মামলায় গ্রেপ্তার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন