© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২ টি ইউনিয়ন ফিরে পেতে লিগ্যাল নোটিশ

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২ টি ইউনিয়ন ফিরে পেতে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৭ জনের পক্ষ থেকে ই-মেইলে নির্বাচন কমিশন বরাবর নোটিশটি পাঠানো হয়।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইসির ওই প্রজ্ঞাপন বাতিল না করলে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে।

এমআর/এসএন 

মন্তব্য করুন