© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

শেয়ার করুন:
হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। শুনানি শেষে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আসাদুর রহমান।

ওইদিন আদালত তাকে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় গত ৬ জুলাই রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের হয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন