© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন আদেশ মঙ্গলবার

শেয়ার করুন:
সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন আদেশ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেন।

আদালতে সুলতানা পারভীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিক নির্যাতনের মামলায় জামিন নামঞ্জুর করে সুলতানা পারভীনকে কারাগারে পাঠান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার ( গত ৩১ আগস্ট বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন।

এসএন 

মন্তব্য করুন