© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে

শেয়ার করুন:
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৫ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর বেলা ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারি পরিচালক সাবিকুন নাহার তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আদালতে হাজির হননি। এজন্য আদালত রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

মামলার সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন