© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র সাত মাসে দ্বিতীয় অবস্থানে নগদ

শেয়ার করুন:
মাত্র সাত মাসে দ্বিতীয় অবস্থানে নগদ
own-reporter
০৮:০৪ পিএম | ১৪ অক্টোবর, ২০১৯

মাত্র সাত মাস আগে যাত্রা শুরু করে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। এই সময়ের মধ্যেই মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে নগদ।

মাত্র সাত মাস আগে যাত্রা শুরু করে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। এই সময়ের মধ্যেই মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে নগদ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায় নগদ।

মন্ত্রী সোমবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে লিখেছেন, “১৩ অক্টোবর ১৯ আমাদের ইতিহাস গড়ার দিন। এদিন আমরা বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার দ্বিতীয় স্থানে পৌঁছেছি। ১১ বছর আগে প্রতিষ্ঠিত রকেটকে ১৩ অক্টোবর ১৯ তারিখে মাত্র ৭ মাস আগে প্রতিষ্ঠিত ডাক বিভাগের নগদ অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেছে।”

নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগে ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক যৌথভাবে এক দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে এসেছে।

এছাড়া প্রতি হাজারে নগদ-এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ। তাছাড়া নগদে ক্যাশ ইন করলে হাজারে ৫ টাকা লাভ দেওয়া হয় কিছুদিন আগে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন