© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, দ্বিতীয় দিনের মতো জেরা করবেন হাসিনার আইনজীবীরা

শেয়ার করুন:
ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, দ্বিতীয় দিনের মতো জেরা করবেন হাসিনার আইনজীবীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শেখ হাসিনার আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানকে। এ লক্ষ্যে সকালে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি।

তার জেরা শেষ হলে আজ একই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ জেরা করা হবে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে আসেন নাহিদ ইসলাম। তবে এ মামলার তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান তিনি।

মঙ্গলবার মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের সাক্ষ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন যেন আর কোনোদিন ফিরে না আসে।

এ দিকে ট্রাইব্যুনাল-২ তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এসএন 

মন্তব্য করুন