দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করল সরকার

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ-এই তিন পর্যায়ের বিচারকগণকে একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ।

দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ। ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারি বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়। এর ফলে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলাজট বৃদ্ধি পায়।

এই বাস্তবতা বিবেচনায় পৃথক ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদালতগুলোতে বিচারক কেবল ফৌজদারি মামলার বিচার করবেন। ফলে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটাবে এবং বিচারিক কার্যক্রমে প্রত্যাশিত গতি তৈরি হবে। যুগান্তকারী এই সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাচ্ছে। এতে করে দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই মামলা নিষ্পত্তির পরিমাণ ও গতি আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পাবে। ফলে বিদ্যমান মামলাজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র বাসস। 

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026