এসিআই মোটরস ও ফায়ার এক্সপ্রেসের মধ্যে ডিলারশিপ চুক্তি
এসিআই মোটরস ও ফায়ার এক্সপ্রেসের মধ্যে ডিলারশিপ চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসিআই মোটরস ও ফায়ার এক্সপ্রেসের মধ্যে ডিলারশিপ চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, এসিআই মোটরস বাংলাদেশে ফায়ার এক্সপ্রেসের পণ্যসমূহের একমাত্র পরিবেশক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এফ এইচ আনসারী এবং ফায়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক হেনরিক ন্যাবী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের বাণিজ্যিক পরামর্শদাতা জ্যাকব কাল জেসপেন ও জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা মিস সামিনা আহসান, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
টাইমস/এইচইউ