গেঞ্জি রপ্তানিতে নগদ সহায়তা ঘোষণা
হস্তচালিত তাঁত শিল্পের উৎপাদন করা গেঞ্জি রপ্তানিতে চার শতাংশ নগদ অর্থ সহায়তা বা ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
হস্তচালিত তাঁত শিল্পের উৎপাদন করা গেঞ্জি রপ্তানিতে চার শতাংশ নগদ অর্থ সহায়তা বা ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ সহায়তার জন্য প্রযোজ্য হস্তচালিত তাঁতবস্ত্রের তালিকা সন্নিবেশিত রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলোচ্য তালিকায় গেঞ্জি অন্তর্ভুক্ত হবে।
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে (১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২০ পর্যন্ত জাহাজীকৃত) দেশীয় বস্ত্র রপ্তানিতে প্রযোজ্য বিকল্প নগদ সহায়তার ন্যায় আলোচ্য খাতে চার শতাংশ হারে নগদ সহায়তা পরিশোধ্য হবে।
টাইমস/এএইচ/এসআই