© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন: রাশেদ খাঁন

শেয়ার করুন:
মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ০২ অক্টোবর, ২০২৫
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সেসময় তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকায় সন্তান হিসেবে সাধারণ মানুষ তাকে ভালোবেসে বুকে টেনে নেন। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।

এবিষয়ে মোঃ রাশেদ খাঁন বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিকল্প নাই। সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সামনে থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার বিকল্প নাই। তারই অংশ হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি।

আমাদের দল সম্পর্কে তাদেরকে বলছি, দলের লক্ষ্য উদ্দেশ্য নীতি আদর্শ তুলে ধরছি। মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন। মানুষের এই ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

সেসময় তাঁর সাথে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

মন্তব্য করুন