© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮৩

শেয়ার করুন:
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ০৩ অক্টোবর, ২০২৫

শেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে মোট ৯৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৬০৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি একটি ছুরি, একটি থ্রি-কোয়ার্টার এলজি, তিনটি কার্তুজ ও দু’টি পাইপগান উদ্ধার করা হয়।


টিজে/এসএন

মন্তব্য করুন