© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুবিন গার্গের শেষ মুহূর্তের ভিডিও রেকর্ড করা সহশিল্পী অমৃতপ্রভা গ্রেপ্তার

শেয়ার করুন:
জুবিন গার্গের শেষ মুহূর্তের ভিডিও রেকর্ড করা সহশিল্পী অমৃতপ্রভা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ০৩ অক্টোবর, ২০২৫
অসমি সংগীতের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে শিল্পীর মৃত্যুর ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দু’জনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তখন ৫২ বছর বয়সী গায়ক স্কাই ডাইভিং করতে নামেন এবং পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বিশেষ তদন্তকারী দলের সূত্র জানিয়েছে, ভিডিওতে গোস্বামীকে গার্গের খুব কাছে সাঁতার কাটতে দেখা গেছে। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন অমৃতপ্রভা। গত ছয় দিনে ধরে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ১ অক্টোবর গায়ক জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানুকে গ্রেপ্তার করা হয় এবং গোস্বামী ও অমৃতপ্রভার সঙ্গে তাদের জিজ্ঞাসবাদ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সিদ্ধার্থ এবং শ্যামকানুর বিরুদ্ধে জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত খুন, খুনের সমান নয় এমন অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ তোলা হয়।

আসামের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ মহাপরিচালক মুন্না গুপ্তা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান। তারা ভারতীয় নায় সংহিতার ধারা ১০৩ (হত্যা) এর অধীনে অভিযোগ যুক্ত করেছেন। আর তাদের তদন্তকারী দল সিঙ্গাপুর থেকে প্রমাণ সংগ্রহের জন্য অপেক্ষা করছেন।

এদিকে জুবিনের স্ত্রী গরিমা গার্গ বলেছেন, বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। সবাই জানতে চায়, কে কোন অপরাধে দোষী।

এবি/এসএন

মন্তব্য করুন