© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

শেয়ার করুন:
৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি ডাকসু ভিপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ০৩ অক্টোবর, ২০২৫
শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নির্মম ভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর।

তিনি বলেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই সে স্বাধীনতার বীজ বপন হয়েছিলো। যার পূর্ণতা আসে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবে।

তিনি আরো বলেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।

কেএন/টিকে

মন্তব্য করুন