© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না : রিজভী

শেয়ার করুন:
মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না : রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ০৪ অক্টোবর, ২০২৫
নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভ্রান্ত কথা বলে, মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আজ শনিবার (৪ অক্টোবর) সকালে এ্যাবের নব গঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্ম ভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, জনগণ আগের মতো আমি-ডামি আওয়ামী মার্কা নির্বাচন চায় না।’

এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসের অবয়ব বিকৃতি নিম্নরুচির পরিচয় বলেও মন্তব্য করেন রিজভী।

পিএ/টিএ 

মন্তব্য করুন